শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজারবাগ পীরের ব্যাংকের হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক

  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১১.৩৫ পিএম
  • ৫৯৮ বার পড়া হয়েছে

রাজারবাগের পীর দিল্লুর রহমানের হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ ৫৬ সরকারি-বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া বিভিন্ন সাব-রেজিস্ট্রি কার্যালয় এবং বন বিভাগের কাছেও তাঁর সম্পদের তথ্য তলব করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিষয়ে তদন্ত চলছে বলেও জানা যায়।

আজ বুধবার সন্ধ্যায় দুদকের একটি সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।  শাহজাহানপুরের রাজারবাগ দরবার শরিফসহ দেশের বিভিন্ন জায়গায় পীর দিল্লুর রহমান এবং তাঁর অনুসারীরা দখল করেছেন সাত হাজার একর জমি। এ ছাড়া বিভিন্ন জায়গায় বন বিভাগের জমি আত্মসাতের অভিযোগও রয়েছে। ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সম্প্রতি উচ্চ আদালত দুদককে পীর দিল্লুর রহমানের সম্পদ অনুসন্ধানের নির্দেশনা দেয়। উচ্চ আদালতের নির্দেশনায় তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করে দুদক। সম্প্রতি এ টিম রাজধানীতে পীরের আস্তানায় গিয়ে ব্যাপক তথ্য পেয়েছে। তবে পীর দিল্লুরের নাগাল পাওয়া যায়নি।

দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘২৬ (২) ধারা ২৭ (১) ধারা দুদককে অসহযোগিতার করার কোনো সুযোগ নেই। সেটা কেউ করতে পারে না। তদন্ত টিমের কাছে তাঁর বাড়িতে দেখা করতে বলা হয়েছিল, সেখানে তিনি দেখা করেননি। যারা দুদককে সহযোগিতা করে নাই তারা দুদককে অসহযোগিতার অতিরিক্ত দায়ে অভিযুক্ত হবেন।

দুদক সচিব আরও বলেন, সারা দেশের ৬৪টি সাব-রেজিস্ট্রি অফিস ও তফসিলভুক্ত ৫৬টি ব্যাংক ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরশেনের চেয়ারম্যানের কাছে পীরের সম্পদের খোঁজে চিঠি দিয়েছে দুদক।               চিঠি দেওয়া হয়েছে কারণ কোথায় কোথায় জমি দখল হয়েছে, তাঁর নামে কোনো অবৈধ সম্পদ আছে কিনা? এই তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। আমরা আশা করি, হাইকোর্টের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে পারব। যদি না পারা যায়, তবে হাইকোর্ট থেকে সময় চেয়ে নেওয়া হবে।

শিগগিরই দিল্লুর রহমান এবং তাঁর কয়েকজন অনুসারীকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com