শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নদীতীরে মিলল নবনির্বাচিত মেম্বারের ভাতিজার রগকাটা লাশ

  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৫.৫১ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় সৌরভ হোসেন (২৩) নামে এক সদ্য বিজয়ী ইউপি সদস্যের ভাতিজার পায়ের রগকাটা মৃতদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সৌরভ হোসেন নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সানোয়ার হোসেনের ভাতিজা ও চামুন্ডাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সৌরভ উপজেলার আফতাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বুধবার (১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নদীর তীরে পায়ের রগকাটা মৃতদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সৌরভ হোসেনের মৃতদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com