শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু,বাসে আগুন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১১.৪১ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ রাজধানীর রামপুরা থানাধীন রামপুরা কাঁচাবাজারের সামনের রাস্তায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কমপক্ষে ৮টি বাসে অগ্নিসংযোগ করেছে। সোমবার রাতে সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। দুর্ঘটনায় নিহত ছাত্রের নাম মাইনুদ্দিন।

সে পূর্ব রামপুরার এলাকার বাসিন্দা। সে রামপুরা একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ।

এতে করে রামপুরা ও তার আশপাশের এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১০ টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় পর সে সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহণের বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় বাসচালককে উপস্থিত জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com