মামুনুর রশিদঃ আজ সকালে কেরানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন গুরুতরভাবে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানাযায় আজ সকাল ১১ টার সময় দুইজন বয়স্ক মহিলা এবং একজন ছোট মেয়ে ইকুরিয়া মেইন রোড এর রাস্তা হেটে পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি কভার ভ্যান তাদের ৩জনকে চাপা দিয়ে খুব দ্রুত গতিতে পালিয়ে যায়। সে সময় ঘটনাস্থলে ২জন গুরুত্ব ভাবে আহত হয় এবং একজন মহিলা নিহত হয়। আহত এবং নিহতদের পরিচয় জানা যায়নি।
সে সময়ে দুর্ঘটনাস্থলে জনতা উত্তেজিত হয়ে উঠলে কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজী সামিউল ইসলাম (সামু) এসে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পরবর্তীতে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত দুজনকে খুব দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান এবং নিহত মহিলার লাশ টিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় শনাক্ত ও নিহতের লাশের ময়নাতদন্ত সম্বন্ধে কিছু জানা যায়নি।