শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জামালপুরের মেলান্দহে নিখোঁজর দেড় ঘন্টা পর ধানক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৩.০৮ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :  জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে তোবা (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে ওই শিশুর লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকায় ধানক্ষেত থেকে ওই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ওই গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহর ভাতিজি। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান, নিহত শিশু আমার ভাতিজি।
তার মৃত্যুর কারণ আমরা খুঁজে পাচ্ছি না। মেলান্দহ থানার ওসি এসএম ময়নুল ইসলাম জানান, শিশুটির মরতেহ রাতেই উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায় নি। লাশ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com