মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলআরোহী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ২.২১ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পান্থপথের শাপলা ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে কলাবাগান থানার (ওসি তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান  বলেন, তেজগাঁও পান্থপথ এলাকার শাপলা ফার্নিচারের সামনে দিয়ে পাঠাও চালকের পেছনে বসে যাচ্ছিলেন আহমেদ কবির। এ সময় উত্তর সিটি করপোরেশনের ময়লা বহনকারী একটি ডাম্পিং ট্রাক পেছন দিক থেকে এসে চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আহমেদ কবির নিচে পড়ে গেলে ময়লার ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর পাঠাও চালক দ্রুত তার মোটর সাইকেল নিয়ে চলে যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যদের সরেজমিনে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ডিএনসিসি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস. এম. শরিফ-উল ইসলামকে আহ্বায়ক এবং মহাব্যবস্থাপক (পরিবহন) মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত মো. আশরাফুল আলমকে সদস্য করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ডিএনসিসির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পান্থপথ ফার্নিচার দোকানের সামনে বেলা আড়াইটার দিকে একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহমেদ কবির নামের একজন ব্যক্তি নিহত হওয়ার পর ডিএনসিসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

ইতোমধ্যে ডিএনসিসির মেয়রের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com