শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৪.১৬ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা প্রতিনিধি:  নওগাঁয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নওগাঁ সদর থানার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি শুকরার ভিটা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দোগাছি গ্রামের মৃত ইসমাইল প্রামানিক এর ছেলে মোহাম্মদ আলী (৪০) ও মৃত মজিবর রহমানের ছেলে জামিল হোসেন (৩৬)। বুধবার ভোর সাড়ে ৫টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ সদর থানার বোয়ালিয়া ইউনিয়নের স্থানীয় জনগণের কাছ থেকে ২০২১ সালের ১২ জুলাই সদর থানায় মামলা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদের নেতৃত্বে মঙ্গলবার রাতে দোগাছি শুকরার ভিটা গ্রামে লিটন হোসেনের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে র‌্যাবের সদস্য। অভিযানে মামলার আসামি মোহাম্মদ আলী ও তার গ্যাং সদস্য জামিল হোসেনকে গোপন বৈঠকের স্থানে ইয়াবা ও গাঁজা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করে। আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তাদের দেয়া তথ্য মতে তাদের বাড়ি থেকে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারির কাজে ব্যবহৃত পাঁচটি রামদা, আটটি চাপাতি, ছয়টি ধারালো ছুরি, পাঁচটি বাটাল, পাঁচটি ছোট ছুরি, ১টি বিদেশি ছোরা, ১টি বিদেশি তলোয়ার, ছিনতাই করা ১৪টি মোবাইল ও নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই এবং মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইন-১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com