শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিঃ বাসের চালক-হেল্পার রিমান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১২.৫৭ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের বাসচালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ মজুমদার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী শনির আখড়া থেকে বদরুন্নেসা কলেজের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে ওই শিক্ষার্থীর সঙ্গে বাসের কন্ডাক্টরের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। বাস থেকে নামার সময় তাকে বলে একা পেলে দেখে নেবে। এক পর্যায়ে অজ্ঞাত কন্ডাক্টর অসৎ উদ্দেশে ওই শিক্ষার্থীর ওড়না ধরে টান দেয় এবং খারাপ কাজ করার কথা বলে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিচার চেয়ে রাস্তা অবরোধ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, আপত্তিকর কার্যকলাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ, এ অপরাধ সংঘটনসহ আরও কোনো অপরাধে জড়িত আছে কিনা, মেয়েদের সঙ্গে সর্বদা আপত্তিকর ঘটনা তারা ঘটান কিনা জানার জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট ফিরোজ মোল্লা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের রিমান্ডের আদেশ দেন বলে জানান ফিরোজ মোল্লা।

এদিকে সোমবার ওই শিক্ষার্থী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন। এরপর তাকে তার বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন আদালত।

ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় তার বাবা চকবাজার থানায় মামলা দায়ের করেন। এরপর রোববার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com