সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

নেএকোনায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্ম সুচী অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪.১৬ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : গত বৃহস্প‌তিবার (১৮ নভেম্বর ) উপ‌জেলার জেলা প‌রিষদের অডিটোরিয়াম কাম- মাল্টিপারপাস হল রুমে উপ‌জেলা প্রশাসন ও বাংলা‌দেশ তথ্য ক‌মিশনের আয়োজ‌নে এ  তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্র‌শিক্ষণ কর্মসূচী অনু‌ষ্ঠিত হয়।

প্র‌শিক্ষণ কর্মসূচী‌তে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ তথ্য ক‌মিশনের পরিচালক (প্রশাসন) জে.আর. শাহরিয়ার।

কলমাকান্দা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানার সভাপ‌তি‌ত্বে ‌বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল খালেক ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কনিকা সরকার,উপজেলা মংস্য কর্মকর্তা তাহমিনা খাতুন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজু ও সম্পাদক ফখরুল আলম খসরুসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলার বিভিন্ন পর্যায়ের এনজিও প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।

কর্মসূচীতে প্রধান অতিথি জে. আর শাহরিয়ার বলেন, জনসচেতনতা সৃষ্টি ও নিজের অধিকার সম্পর্কে জানানোই তথ্য অধিকারের মূল লক্ষ্য। জনগণ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। তাই প্রতিটি নাগরিকের রাষ্ট্রের তথ্য সম্পর্কে অবগত থাকা খুবই জরুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com