শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মুগদা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৮.১৪ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আমিন।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬:৩০ টায় উত্তর মুগদার মদিনাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।

মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, পিপিএম  জানান, একজন মাদক ব্যবসায়ী উত্তর মুগদার মদিনাবাগ এলাকার মাদারীপুর ফার্নিচার এন্ড ডোর নামক দোকানের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় আমিনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত আমিন কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com