রাজধানীর ছয়টি বাসকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং সিএনজিচালিত বাসে নতুন ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কমলাপুরে টিটিপাড়া ট্রাফিকবক্সের পাশে এই আদালত পরিচালনা করা হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথাও যাত্রীরা বলেছেন। এ জন্য ছয়টি বাসকে আমরা ১৪ হাজার টাকা জরিমানা করেছি।
ভ্রাম্যমাণ আদালত জানায়, সাধারণ মানুষ যাতে বাস ভাড়া নিয়ে ভোগান্তি ও অসন্তোষ প্রকাশ না করে সেজন্য বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এই ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চালু থাকবে।