শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কিশোরীকে টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে অপহরণ ও ধর্ষণঃ গ্রেফতার ২

  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৪.২৬ পিএম
  • ৭৪২ বার পড়া হয়েছে

এক কিশোরীকে টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মূল অভিযুক্ত দিনার ও সহযোগী মেহেদী হাসান মাহি। এ ঘটনায় উদ্ধারকৃত ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর, ২০২১) ধারাবাহিক অভিযান পরিচালনা করে খিলগাঁও ও বনানী থেকে মাহি ও দিনারকে গ্রেফতার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্বে দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, ভিকটিম হারিয়ে যাওয়া সংক্রান্তে ৮ নভেম্বর, ২০২১ ভিকটিমের ভাই হাতিরঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

তদন্তকালে বৃহস্পতিবার (১১ নভেম্বর, ২০২১) রাত ১০:৩০ টায় এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। অতঃপর ভিকটিমের দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা হতে মূল অভিযুক্তের সহযোগী মাহিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে মূল অভিযুক্ত দিনারকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো বলেন, একটি অসাধু চক্র পরস্পর যোগসাজশে উঠতি বয়সী মেয়েদের সাথে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। তাদেরকে টিকটক সেলিব্রিটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। অতঃপর তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com