শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজধানীতে এ্যাম্বুলেন্সে গাঁজাসহ ৫মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১, ৪.২০ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে এ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ রাজু মিয়া, মোঃ মুরাদ, মোঃ সজিব মিয়া, মোঃ সারোয়ার হোসেন ও মোঃ মুন্না ।

১১নভেম্বর,২০২১ (বৃহস্পতিবার) ১৭:৩০ টায় রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকনিয়ন্ত্রন টিম।

 

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী এ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাই। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অবস্থানরত একটি এ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com