শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শাকিল আহমেদকে ৪ সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৮.০৯ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন।
আদালতে সাংবাদিক শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা। বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার সারোয়ার হোসেন।
গতকাল রোববার শাকিল আহমেদ  এই জামিন আবেদন করেন।
এর আগে গত ৪ নভেম্বর এক নারী চিকিৎসক রাজধানীর গুলশান থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com