শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রাজধানীতে জাল সার্টিফিকেট তৈরি প্রতারণায় জড়িত চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৪.০২ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর ও সেগুনবাগিচা এলাকা হতে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ অহিদুজ্জামান বাবু, মোঃ তানভির আহম্মেদ, মোঃ রাজু হাওলাদার, মোঃ খোকন, ও মোঃ শহীদুজ্জামান চৌধুরী।

শনিবার (৬ নভেম্বর) ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনচবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিম।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে জানান, জালিয়াতি চক্রের কতিপয় সদস্য কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুরের ৩নং গলির একটি ফ্ল্যাটে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরী করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে অহিদুজ্জামান, তানভির, রাজু, ও খোকনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট ৯টি, Wove Cream Paper 220 GSM ০২ প্যাকেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল প্যাড-০১টি, স্যামসাং মনিটর ১টি, ভিশন সিপিইউ ০১টি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার ১টি, ও ১০০ টাকার স্ট্যাম্প ০৫টি উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রমনা থানার সেগুন বাগিচা এলাকা থেকে বিকাল ৪:১৫টায় এঘটনায় জড়িত শহীদুজ্জামানকে গ্রেফতার করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা নিউমার্কেট এলাকায় আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com