শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মুন্সীগঞ্জ লঞ্চঘাট থেকে ৫২০ কেজি জাটকা ইলিশ জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৮.১১ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ  লঞ্চঘাট থেকে ৫২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার লঞ্চঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় এ জাটকা জব্দ করে নৌ-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে জড়িতরা পালিয়ে যায়।
মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রির উদ্দশ্যে রাখা হয়েছিল। কাউকে আটক করা যায়নি। এসব জাটকার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। জব্দকৃত জাটকা মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন থেকে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।
মৎস্য অফিস জানায়, ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নীচে জাটকা শিকার ও বিক্রি নিষিদ্ধ। তাই বিভিন্ন হাট-বাজার ও নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com