মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

বরগুনা তালতলীতে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২০, ১২.২২ এএম
  • ১৪৬৩ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী হাসপাতালের সভা কক্ষে রবিবার জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে উপজেলায় ব্যাপক হারে টিকাদান(এমডিভি)কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সাইদ হাসান সোহাগ’র সভাপতিত্বে সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী’র সুপারভাইজার মোঃ মোক্তার উদ্দিন (সিডিসি,ডিজিএইচএস)। তালতলী উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো:আ:ছালামের  সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী,বড়বগী ইউপি চেয়ারম্যান মো:আলম মুন্সি, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশাহ তালুকদার,সোনাকাটা ইউপি চেয়ারম্যান মো: সুলতান ফরাজী,প্রেসক্লাব সদস্য আবুববকর ছিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় তালতলী রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মল্লিক মো: জামাল,তালতলী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শাহাবুদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো:আবুল কালাম,ফরিদা পারভিন ,ছোটবগী ইউপি সচিব মো: শের শাহ , নিশানবাড়িয়া ইউপি সদস্য মো: মহিব্বুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “২০২২ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ” স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে তালতলী উপজেলার সকল ইউনিয়নে আগামি ৮ থেকে ১২ই জানুয়ারী পর্যন্ত কুকুরকে ব্যাপক হারে টিকাদান  করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com