শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রংপুরের পুলিশের মারধরে মৃত্যুর অভিযোগ : তদন্ত প্রতিবেদন তলব হাইকোর্টের

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৫.৪৯ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের মারধরে তাজুল ইসলামের মৃত্যুর অভিযোগের প্রেক্ষাপটে রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত চার সদস্যের কমিটির তদন্ত প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট বিভাগ।
আগামি ১১ নভেম্বর মধ্যে পোস্টমর্টেম রিপোর্টসহ ওই তদন্ত প্রতিবেদন রংপুরের পুলিশ কমিশনারকে আদালতে দাখিল করতে বলা হয়েছে এবং এ বিষয়ে আদেশের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নজরে এনে গতকাল প্রয়োজনীয় নির্দেশনা চান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আদালত পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনে আজ বুধবার আদালতকে জানাতে ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্তর প্রতি নির্দেশ দেয়। সে অনুযায়ী তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় রংপুর পুলিশের দেয়া লিখিত বক্তব্য আজ আদালতে উপস্থাপন করেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। এরপর হাইকোর্ট বিভাগ রুলসহ আজ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি জেনারেল অমিত দাশ গুপ্ত। আর আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
স্থানীয়দের বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ‘হারাগাছ থানা পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারাগাছ পৌর এলাকার নতুন বাজার বছি বানিয়ার তেপথি মোড়ে অভিযানে যায়।

সেখানে তাজুল ইসলামকে পুলিশ মাদকসহ আটকের অভিযোগে মারধর করে। পুলিশের মারধরে তিনি জ্ঞান হারান এবং পুলিশ তাকে ধাক্কা দিলে পাশের দেয়ালে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে ভাঙচুর চালায় এলাকাবাসী। তবে, মারধরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com