শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

গ্লাসগো শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের ওপর মনোযোগ দেবেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১২.৪৯ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

বিশ্বের ১০০’র বেশি বিশ্ব নেতা দু সপ্তাহের এক শীর্ষ সম্মেলনে সোমবার গ্লাসগোতে মিলিত হচ্ছেন, যে সম্মেলনে প্রত্যাশিত আলোচ্য বিষয়গুলি হলো গ্যাস নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নমুখী দেশগুলিকে অর্থায়নের প্রতিশ্রুতি দেয়া I

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, যিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্মেলনের আয়োজকের দায়িত্ব পালন করছেন, তিনি এই জরুরি পরিস্থিতির ওপর জোর দেবেন বলে ভাবা হচ্ছেI তিনি বলেছেন বিশ্ব মানবতা বহু সময় ধরে প্রতীক্ষায় রয়েছেI

তাঁর দপ্তর থেকে প্রকাশিত উধৃতিতে প্রধানমন্ত্রী জনসন বলেন, “আজ যদি আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তরিক না হই, তবে আগামীকাল তা আমাদের শিশুদের জন্য বেশি দেরি হয়ে যাবে”I

জলবায়ু বিষয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, জন কেরি সোমবারের সম্মেলনের আগে সাংবাদিকদের জানান, সম্মেলনের লক্ষ্য বৈশ্বিক উচ্চাকাঙ্খা অনেক বাড়ানো, এবং বিশ্বের উষ্ণতা পূর্বেকার শিল্প মাত্রার ১ দশমিক ৫ ডিগ্রি বেশি পর্যন্ত কমিয়ে আনতে দেশগুলিকে “এক দশক ধরে পদক্ষেপ” নেবার প্রতিশ্রুতি দিতে হবেI

কেরি জলবায়ু পরিবর্তনের আর্থিক দিকটি কি করে মোকাবেলা করা হবে তাঁর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন, যাতে অন্তর্ভুক্ত থাকবে প্রতিশ্রুতি মোতাবেক অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত উন্নয়নমুখী দেশগুলিকেসহায়তা করাI

কেরি বলেন,”প্রকৃত ক্ষয়ক্ষতি হচ্ছে এটাও জানি, আমরা জানি যে সাগরের জলের উচ্চতা বৃদ্ধিতে লোকজন কোথায় যাবেন তা নিয়ে বহু দেশ উদ্বিগ্নI কিছু কিছু এলাকা লোকজনের বসবাসের জন্য আর উপযোগী নয়I বাসস্থান ধ্বংস হওয়াতে বিশ্বজুড়ে অভিবাসীরা স্থানান্তরিত হচ্ছেনI

রোমে জি-২০ নেতাদের বৈঠকের পর, জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যে সম্মেলনে নেতারা শতাব্দীর মাঝামাঝি কার্বন নিরপেক্ষতা অর্জনে এবং এ বছরের শেষ নাগাদ কয়লা প্রকল্পে অর্থায়ন বন্ধে সম্মত হয়েছেনI তবে অভ্যন্তরীণভাবে কয়লা ব্যবহার বন্ধে একমত হতে তারা ব্যর্থ হনI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com