সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দুঃশ্চিন্তায় সবজি ও মৎস্য চাষিরা লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির!

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৮.৩০ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মৌসুমি আবহাওয়া ও টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জনজীবন বিপর্যস্ত। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। এ কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিনাঞ্চলসহ সারাদেশে আগামী ৭২ ঘণ্টা গুড়ি গুড়ি বৃষ্টি হবে। এছাড়াও কখনও কখনও দমকা বাতাসসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির কারণে যানবাহন চলাচলে যেমনি বিঘ্ন ঘটেছে তেমনি ইলেকট্রিসিটির লুকোচুরিতে ঘরে ঘরে অন্ধকার। এতে করে পড়ালেখায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এদিকে, বৃষ্টিতে আমন ধান ও শাক সবজী হুমকির মুখে। কারন আগাম শাকসবজি আবাদের কারণে কৃষকদের চরম খেসারত দিতে হচ্ছে। জেলা সদর, রামগতি, কলমগর রায়পুর, রামগঞ্জ উপজেলার নিচু জমিগুলোতে মৎস্য চাষ করা হয়েছে। এদিকে, বৃষ্টির কারণে লক্ষ্মীপুরসহ পাশের জেলার ফসলের মাঠে আগাম শাক-সবজী চাষে চরম দুর্ভোগে পড়েছে চাষিরা। বিষয়টি নিশ্চিত করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বেল্লাল হোসেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আগাম সবজী বীজ বুনেছে চাষিরা। টানা বৃষ্টির কারণে সবজী বীজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে মৎস্য চাষীরা টানা বৃষ্টির কারণে নেট জাল দিয়েও কোনো উপকার পাচ্ছি না। মৎস্য ঘের প্রজেক্ট কিবা পুকুর ডুবে মাছ বাহিরে চলে যাচ্ছে। তাই চাষিরা এখন দুশ্চিন্তা আছে। ধান চাষীদেরও কিছু কিছু এলাকায় ধান গাছ ডুবে গেছে। এতে করে এতে করে চরম দুশ্চিন্তায় কাটছে সবজি মৎস্য চাষীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com