শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তাইওয়ানের একটি ভবনে অগ্নিকান্ডে ৪৬ জনের প্রাণহানি

  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ১.২৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

তাইওয়ানের দক্ষিণঞ্চলের একটি প্রধান শহরের এক ভবনের সারা রাত ধরে অগ্নিকান্ডে ৪৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৪১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কাওশিয়ং শহরের ১৩-তলা একটি ভবনের নীচের তলাগুলোতে আগুনের শিখা এবং ধোঁয়া ছড়িয়ে পড়লে রাস্তা থেকে এবং বিমানের মাধ্যমে দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে । দমকল বিভাগের এক বিবৃতিতে ঐ অগ্নিকান্ডকে “প্রচন্ড ভয়াবহ” বলে বর্ণনা করা হয় এবং বলা হয় ভবনটির বহু তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধার কর্মীরা দিনের বেলায় যুগপত্ ঐ বানিজ্যিক ও আবাসিক ভবনটির সন্ধান কাজ চালানোর সময়ে মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পায়। বিকেলের দিকে কর্তৃপক্ষ জানায় ৩২ টি মরদেহ মর্গে পাঠানো হয়েছে। যে ৫৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে আরও ১৪ জনের বেঁচে থাকার কোন লক্ষণ দেখা যায়নি। তাইওয়ানে সরকারি ভাবে মৃত্যু একমাত্র হাসপাতালেই নিশ্চিত করা হয়। তাইওয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির মতে কর্মকর্তারা জানিয়েছেন ভবনটির বয়স এবং অনেক জায়গায় বিক্ষিপ্ত ধ্বংসাবশেষের কারণে, প্রবেশের অনেক পথ বন্ধ হয়ে যাওয়ায় সন্ধান ও উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ৪০ বছরের পুরোনো ঐ ভবনে মাত্র ১৪০ বর্গফুটের ছোট্ট অ্যাপার্টমেন্টের বহু বাশিন্দাই বয়স্ক এবং তাঁরা একাই বাস করেন। সেখানকার একটি প্রধান সংবাদপত্র দ্য ইউনাইটেড ডেইলি নিউজ বলছে গত মাসে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হয় , তবে প্রতি তিন তলার জন্য একটি করে কারণ সেখানকার বাশিন্দারা এর বেশির ব্যয় বহন করতে অপারগ ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com