শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ব্রিটেনে বাংলাদেশিদের জন্য কোয়ারেন্টিনে বাধ্যবাধকতা প্রত্যাহার

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ১২.৫৮ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

ব্রিটেনে বাংলাদেশিদের জন্য দশদিনের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বৃটিশ সরকার এই সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্রিটেনের উদ্দেশ্যে দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে করোনা ভাইরাসের যে পরীক্ষার প্রয়োজন হতো এখন তারও দরকার হবে না। ১১ অক্টোবর ভোর চারটা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বলা হয়েছে, বৃটিশ সরকার অনুমোদিত দুই ডোজ টিকা নেয়া থাকলেই যেকোনো বাংলাদেশি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন।

ব্রিটেন চারটি টিকার অনুমোদন দিয়েছে। এরমধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োটেক, জনসন অ্যান্ড জনসন। বাংলাদেশে এই চারটি টিকার মধ্যে জনসন অ্যান্ড জনসন ছাড়া বাকি তিনটি টিকা ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ অনেকদিন লাল তালিকাভুক্ত ছিল। দীর্ঘ কূটনৈতিক পত্র চালাচালির পর গত ১৭ সেপ্টেম্বর লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়। এর পর সৃষ্টি হয় নতুন সংকট। কোভিশিল্ড টিকার অনুমোদন দেয়া থেকে বিরত থাকে ব্রিটেন।

ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে হতাশা তৈরি হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ব্রিটেন সফরে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। ব্রিটেন এর পরও তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

ভারত পাল্টা ব্যবস্থা নেয়। একইভাবে বৃটিশদেরও ভারতে প্রবেশে দশদিনের কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত জানায়।এই পটভূমিতেই বৃহস্পতিবার ব্রিটেনের পরিবহন মন্ত্রণালয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।হাইকমিশনের দেয়া এক বিবৃতিতে বলেছেন, এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কেরই প্রতিফলন ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com