মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ করা হবে :মন্ত্রী মোস্তাফা জব্বার

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৯.৪৭ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, অচিরেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
তিনি বলেন, ‘দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করা, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন ও বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মহাকাশে উৎক্ষেপণ – এই তিনটি বিষয়  নির্বাচনী ইশতেহারে তুলে ধরে তা পূরণে জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এগুলোর বাস্তবায়ন শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে।’
মোস্তাফা জব্বার বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুরুর ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অনলাইনে যুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন ও এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকোর সভাপতি অঞ্জন চৌধুরী বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বের সাতান্নতম স্যাটেলাইট উৎক্ষেপণকারি দেশের গৌরবই কেবল অর্জন করি এবং গত দু‘বছরে আমাদের নিজেদের ছেলেদের কারিগরি সহায়তায় কোন প্রকার ত্রুটি-বিচ্যূতি ছাড়াই নিরবচ্ছিন্নভাবে স্যাটেলাইট সেবা প্রদান করেছি যা অত্যন্ত গর্বের বিষয়।’
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মালিকদের এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে মোস্তাফা জব্বার বলেন,‘আমরা সবাই নিজ দেশের স্যাটেলাইট ব্যবহার করতে পেরে গৌরব অনুভব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।’
মন্ত্রী বিএসসিএল’র সাথে টেলিভিশন চ্যানেলগুলোর সৌহার্দপূর্ণ সম্পর্কের ওপরও গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com