রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ১৪ জেলের ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ১১.৫৫ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত করা হয় ও ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়। সোমবার(০৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওসার হোসেন ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড ঘোষনা করেন। এর আগে রাত সাড়ে ১২ টার দিকে মৎস্য বিভাগের তত্বাবধায়নে কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এসব জেলেদের আটক করা হয়। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন,মজুদ ও বিক্রি বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে তিনটি ট্রলারসহ ৫০ কেজি ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিন করে কারাদণ্ড দেয়। জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়। কারাদণ্ড দেওয়া জেলেরা হলো,মিজানুর (৪০),মো.আলম(৪০),আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো.শাকিব (২২), মো.দুলাল (৪০), মো.দেলোয়ার হোসেন (৪৫),মো.হায়দার (৩৫),মো.ইছাহাক মিয়া (৫০), মো.হালিম (৩৫), মো.ছগির (৪০), মো.সালাম (৩৪), মো.হারুন (২৩) ও মো.আবু হানিফ(৪৫)। তালতলী উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুুবুল আলম জানান, রবিবার রাত ১২টার পর থেকে তত্বাবধায়নে কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করা হয়। এদের সাথে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়াও তিনটি ট্রলার জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com