রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবত জীবন কারাদণ্ড

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ১০.৩৬ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজ্স্ব প্রতিবেদক :জামালপুরে বাবাকে হত্যার দায়ে শাহিনুর রহমান নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন। শাহিনুর রহমানকে একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে বাবা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর। গুরুতর আহত আবু সাঈদকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। কিছুদিন পলাতক থাকার পর শাহিনুর ২০১৭ সালের ১০ ডিসেম্বর আত্মসমর্পন করেন। এদিকে মামলার ২৫ জনের মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত শেষে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com