মিয়ানমারে ৭ই সেপ্টেম্বর বিরোধীদল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ক্ষমতাসীন বিরুদ্ধে ” আত্মরক্ষামূলক যুদ্ধ” ঘোষণা করার পর মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে মিয়ানমারে বাহিনী এবং স্থানীয় প্রতিরোধ বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে।
শহরগুলিতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটছে।১৮ই সেপ্টেম্বর এনইউজে জানিয়েছে ৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বরের মধ্যে শুধুমাত্র ইয়াঙ্গুনে ১০১টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।দেশটির মধ্যাঞ্চলের ম্যানডাল্যে এবং উত্তর-পশ্চিমের সাইগাং অঞ্চলেও কয়েক ডজন বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে।স্থানীয় মিলিশিয়া বাহিনী এবং গুপ্ত বাহিনী, টেলিযোগাযোগ টাওয়ার নিরাপত্তা বাহিনী, ব্যাংক, জান্তার সম্পদ এবং বিভিন্ন স্থাপনা গুলোকে লক্ষবস্তু করেছে।
১২ সেপ্টেম্বর জান্তা জানিয়েছে যে অভ্যুত্থানের পর থেকে গত সাত মাসে ৬৮টি টাওয়ার ধ্বংস করা হয়েছে।লক্ষণগুলি পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। ১৮ই সেপ্টেম্বর ২৬ বছর বয়সী ইয়াঙ্গুনের প্রতিরোধ-যোদ্ধা হেই জ ল্যাট ভিওএকে বলেন, “এনইউজি আমাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে।আমরা ইয়াঙ্গুনে ছয়টি অভিযান পরিচালনা করেছি।” তিনি আরও বলেন,”আমরা আরও হামলার জন্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করছি।”
রাজধানী ন্যাপিট ‘তে বিরোধী দল পিপলস ডিফেন্স ফোর্সেস এর সদস্য নউং চো বলেন, “খুব শীঘ্রই আরও হামলা চালানো হবে।” ২০শে সেপ্টেম্বর শহরের লিউয়িই টাউনশিপে পুলিশের একটি তল্লাশি চৌকিতে চতুর্থবার গেরিলা হামলা চালানোর একদিন পর তিনি ভিওএর সঙ্গে কথা বলেন।ঐ হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
প্রত্যন্ত অঞ্চলে লড়াই বাড়ছে। দেশটির চারটি বিভাগ-উত্তর -পশ্চিম ছিন রাজ্য, ম্যাগওয়ে এবং সাগাইং অঞ্চল এবং পূর্ব কায়াহ রাজ্যে স্থানীয় প্রতিরোধ যোদ্ধা এবং জান্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে।এনইউজির প্রতিরক্ষামন্ত্রী ই মন ২০শে সেপ্টেম্বর তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন যে বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স অনেক গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শীঘ্রই “বিপ্লবের দিকে” আরেকটি পদক্ষেপ নেবে। যদিও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে।
যুদ্ধরত অনেক ছোট দল প্রধানত তাত্ক্ষণিক ভাবে তৈরি অস্ত্র এবং শিকারে ব্যবহৃত রাইফেলের উপর নির্ভর করছে। তারা জান্তার বিমান হামলা এবং ভারী কামানের আক্রমণ মোকাবেলা করতে পারছে না। সমালোচকরা বলছেন, মন্ত্রীর ফেসবুকে লেখার চেয়ে পিডিএফকে অস্ত্র দেওয়ার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত।
স্থানীয় এক পিডিএফ সদস্য জানিয়েছেন, সামরিক বাহিনী গ্রামে অবস্থান করায় যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করতে পারে। আরো সংঘর্ষ, আরো অনেকে হতাহত হবে। সব সূত্র ভিওএ-কে জানিয়েছে জান্তা বাহিনী অগ্নিসংযোগ থেকে শুরু করে গণহত্যা পর্যন্ত গুরুতর অপরাধ করে চলেছে।তারা আরও জানিয়েছে যে, যে স্থানগুলোতে মারাত্মক লড়াই চলছে জান্তা সেখানে ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে।
১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় ছিন রাজ্যের থান্টলাং শহরে ঘরবাড়িতে আগুনে পোড়ার ছবি ও সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভারি কামানের হামলায় কমপক্ষে ২০ টি বাড়ি পুড়ে গেছে এবং থান্টল্যাং ব্যাপটিস্ট গির্জার একজন যাজক ঐ ঘটনায় মারা যান।