রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রোহিঙ্গানেতা মুহিবুল্লাহকে হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে :পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ২.১৩ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

রোহিঙ্গানেতা মুহিবুল্লাহকে হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন। সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাঁকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহর হত্যার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন।

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রী আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-এর ব্লক-ডি ৮-এ মুহিবুল্লাহর নিজ অফিসে পাঁচটি গুলি করে। এ সময় তিনটি গুলি তাঁর বুকে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যেরা তাঁকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com