মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে সাইবার হ্যাকিং এর হার বেড়েছে ১৩ শতাংশের বেশি

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ১২.৩২ এএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিংয়ের হার বেড়েছে দেশে। বর্তমানে হ্যাকিং হচ্ছে ২৮ দশমিক ৩১ শতাংশ। যা ২০১৯ সালে ছিল ১৫ দশমিক ৩৫ শতাংশ। গড়ে এ হার বেড়েছে ১৩ শতাংশেরও বেশি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এর ইতিবাচক দিকগুলোর সঙ্গে নেতিবাচক দিকগুলোও বেড়েছে। নেতিবাচকতার হার কেবল ভাবিয়েই তুলছে না, ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হচ্ছে শঙ্কা। কারণ নারীরা সবচেয়ে বেশি সাইবার বুলিংইয়ের শিকার হচ্ছেন।

রিপোর্টে বলা হয়, ২০১৯-২০ সালে আশঙ্কাজনকভাবে সামাজিক মাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং ও তথ্য চুরি বেড়েছে। এটিএম কার্ড হ্যাকিংয়ের মতো নতুন একটি অপরাধ জরিপে উঠে এসেছে। বয়সভিত্তিক সাইবার অপরাধ বিশ্লেষণে দেখা গেছে ৮৬ দশমিক ৯০ শতাংশ ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com