রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

 ক্রিকেটার নাসির ও তার স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৫.৩১ পিএম
  • ৩৬০ বার পড়া হয়েছে

 ক্রিকেটার নাসির হোসেন, এয়ারলাইনস কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি অবৈধ তালাকের অভিযোগে এবং তার মা সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের হাইকোর্ট বেঞ্চ এ সমন জারি করেন। ওই ৩ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন তিনি। এতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তিনজনকেই আদালতে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন এ সংক্রান্ত মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। রাকিবের হয়ে এ আবেদন করেন আইনজীবী ইশরাত জাহান। ওই সময় নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান আদালত।

এরও আগে ওই আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান। এতে ক্রিকেটার নাসির, তামিমা ও তামিমার মা সুমিকে দোষী উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিবের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। রাকিবকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন তামিমা। পরে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করেন নাসির-এ অভিযোগে তার ও তামিমার বিরুদ্ধে মামলা হয়। গত ২৪ ফেব্রুয়ারি পিবিআইকে তা তদন্তের নির্দেশ দেন আদালত।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলাটি করেন তামিমার সাবেক স্বামী রাকিব। মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ইসলামি শরিয়াহ অনুসারে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। এরপর তারা সংসার করতে থাকেন। তোবা হাসান নামে ৮ বছরের এক মেয়ে রয়েছে এ দম্পতির ঘরে।

তামিমা পেশায় কেবিন ক্রু। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তার সঙ্গে ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তা রাকিবের নজরে আসে এবং তিনি মামলা করেন।

অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকাকালীন নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা। ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে যা সম্পূর্ণ অবৈধ। এতে বাদি ও তার শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com