শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মেয়েদের জন্য কাবুল বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ ; তালিবান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৯.৩২ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মেয়েদের মুখের উপর বন্ধ করে দেওয়া হল কাবুল বিশ্ববিদ্যালয়ের দরজা।  পড়ুয়া, শিক্ষিকা বা শিক্ষাকর্মী– কোনও মহিলাই আর ঢুকতে পারবেন না কাবুল বিশ্ববিদ্যালয়ে। বুধবারই এই ফরমান জারি করে কাবুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য জানান– যতদিন পর্যন্ত দেশে যথার্থ ইসলামি আবহ তৈরি না-হচ্ছে, ততদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি এখানে মেয়েদের প্রবেশ করতে দিতে পারছেন না।

দিন কয়েক আগেই উপাচার্য করা হয় তরুণ তালিবান-পন্থী আশরফ ঘাইরাতকে। যার প্রতিবাদে ইস্তফা দেন বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষক। বিতর্কিত মন্তব্য করার জন্য আফগানিস্তানের প্রগতিশীল মহল আশরফকে পছন্দ করে না। আসলে মেয়েদের স্কুল প্রসঙ্গে তিনি ক’দিন আগেই বিতর্কিত মন্তব্য করেছিলেন।

১৯৯৬-২০০১ সাল পর্বেও শরিয়ত আইনের দোহাই দিয়ে মহিলাদের ঘরবন্দি করা হয়েছিল। জারি করা হয়েছিল নানা তালিবানি নিদান। যদিও তালিবানের তরফে বারবার দাবি করা হয়েছিল, পূর্বতন তালিবানি জমানার পুনরাবৃত্তি ঘটবে না এ বার। কিন্তু দিনে দিনে দেখা যাচ্ছে, তা নিছকই কথার কথা। মেয়েদের উচ্চশিক্ষার উপরে কোপ পড়ল। মহিলাদের উপর নিপীড়নের ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com