রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতে ১২ ব্যবসায়ীকে জরিমানা ও উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৬.২৯ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে
Exif_JPEG_420
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী বাজারের সদর সড়ক ও ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
বুধবার (২৯সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাজারের সদর রোডে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো.কাওছার হোসেন।

জানা গেছে,সড়কের উপর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে চলাচলের বিঘ্ন ঘটে।উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য  মাইকিং করে  প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ সরিয়ে ১২জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬২হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.কাওছার হোসেন বলেন, অভিযানকালে অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতে ১২জন ব্যবসায়ীকে মোট ৬২হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com