শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রাশিয়ার সামরিক বিমান রহস্যজনক ভাবে মাঝ আকাশ থেকে ৬ যাত্রী-সহ উধাও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১.৫৯ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

রাশিয়ার পূর্বের খাবারোভস্ক শহরের কাছে মাঝ আকাশ থেকে রহস্যজনক ভাবে উধাও হয়ে গেল রাশিয়ার একটি সামরিক বিমান। খাবারোভস্ক বিমানবন্দর থেকে ৩৮ কিলোমিটার দূরে থাকা একটি র‌্যাডারে বিমানটি শেষ বার ধরা পড়েছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে এএন-২৬ বিমানটির আর কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছে জরুরি পরিষেবা মন্ত্রক।

রুশ সরকার জানিয়েছে, প্রাথমিক ভাবে যা খবর মিলেছে, তাতে ওই বিমানে মোট ছ’জন যাত্রী ছিলেন। বিমানটিকে খুঁজে বার করতে ইতিমধ্যেই একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে ওই এলাকায়। কিন্তু গাঢ় অন্ধকার আর প্রতিকূল আবহাওয়ার কারণে ঠিক ভাবে উদ্ধারকার্য চালানো যাচ্ছে না বলেই জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

এর আগেও একাধিক বার রহস্যজনক ভাবে বিমান উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত জুলাই মাসেই ২৮ জন যাত্রী-সহ আরও একটি এএন-২৬ বিমান উধাও হয়ে গিয়েছিল পূর্বের কামচাটকা উপদ্বীপ থেকে। তার পর অগস্ট মাসেই কামচাটকার কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com