সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯.৪৩ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; ২০২১-২২ অর্থ বছরে খরিপ -২ মৌসুমে মাসকলাই চাষে পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।
উপজেলার ৭টি ইউনিয়নের ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০জন করে জনপ্রতি প্রতিটি কৃষককে ৫কেজি মাসকালাই বীজ, ৫কেজি এমওপি পটাস ও ১০কেজি ডিএফপি সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com