শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালিবান সরকার তাদের উপ-মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছে

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ২.৪৯ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার এক বিবৃতিতে তালিবান তাদের উপ-মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকাতেও কোন মহিলার নাম নেই। বিশ্বের বিভিন্ন দেশের বিরোধিতা সত্ত্বেও মহিলাদের মন্ত্রিত দিতে আবার অস্বীকার করল তালিবান।

কাবুলে একটি সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করেছে তালিবান সরকারের মুখপাত্র । বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও তালিবান তাদের এই তালিকায় কোন মহিলার নাম রাখেনি। এর আগে বহুবার মহিলাদের অধিকার নিশ্চিত করার আশ্বাসও দিলেও তালিবান তাদের কট্টরপন্থা থেকে সরে আসেনি এই তালিকা তার প্রমান।

আন্তর্জাতিক মহল হুঁশিয়ারি দিয়েছে, তালিবান সরকারের স্বীকৃতি নারী ও সংখ্যালঘুদের প্রতি তাদের আচরণের মাধ্যমে নির্ধারিত হবে। ১৯৯০-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে তালিবানের শাসনের শেষ যুগে মেয়েদের এবং মহিলাদের স্কুল, কর্মক্ষেত্র এবং জনজীবনের উপরে নিষেধ করা হয়।

তালিবান তাদের বর্তমান মন্ত্রিসভাকে একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দাবি করেছে এবং জানিয়েছে যে এই সরকারে পরিবর্তন এখনও সম্ভব। কিন্তু নির্বাচনের বিষয়ে তারা এখনো কিছু জানায়নি। এই নতুন তালিকা নিয়ে প্রশ্ন করা হলে  মন্ত্রিসভার এই তালিকাকে সমর্থন করে জানান এই তালিকায় হাজারার মতো সংখ্যালঘুদের সম্প্রদায়ের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরে মহিলাদেরও যুক্ত করা হতে পারে। আন্তর্জাতিক মহলের স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন তাদের সরকারের স্বীকৃতি আটকে রাখার কোন কারণ নেই এবং জাতিসংঘ সহ অন্যান্য সব দেশের উচিত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com