সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ১৭ জন নিহত

  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৩.০৪ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে তালেবান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আফগানিস্তান থেকে বিদেশী সৈন্য সরিয়ে নেয়ার জন্যে নিরাপদ অবস্থা বজায় রাখতে যুদ্ধ বিরতীতে সম্মত হবার পরও এই হামলা করলো তালেবান।

আফগান সরকারের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাওয়াদ হেজিরি জানান উত্তর-পূর্ব তাখার প্রদেশের বাহাউদ্দিন জেলায় একটি নিরাপত্তা চৌকীতে হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয় সরকারী কর্মীরা ঐ চেকপয়েন্টটি পরিচালনা করতেন। ঘটনায় চারজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবী করেন তাদের অভিযানে ২১জন সরকারী নিরাপত্তা কর্মী মারা গেছেন।

গত এক সপ্তাহে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে সন্ত্রাসী হামলায় ৫০ জন আফগান সেনা সদস্য নিহত হয়েছেন।

ওয়াশিংটন আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়ার মধ্যে এই হামলা ঘটলো। সেখানে নিয়োজিত ১২ হাজার সেনাদের মধ্যে থেকে ৮ হাজার ৬০০ জনকে সরিয়ে আনার কথা। ইতিমধ্যে ২ হাজার সেনা সরিয়ে আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com