বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

ভাঙ্গায় পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৫ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।

সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক। এ সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাাদের সাথে মত বিনিময় করেন।

সভায় রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, নির্বাচন যাতে সুষ্ঠ হয় সেজন্য আইনশৃংখলা বাহিনীর সমম্বয়ে মোবাইল টিম কাজ করছে। তিনি আরও বলেন,এবার প্রথম পৌর নির্বাচনে ইভিএম পদ্বতির মাধ্যমে ভোটগ্রহন করা হবে। এখানে কারচুপির কোন বিন্দুমাত্র সুযোগ নেই।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা সবাই যে ভাবে নির্বাচনী আচরন বিধিনিষেধ মেনে চলছেন আশা করি এটা নির্বাচন পরবর্তী পর্যন্ত বজায় রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com