শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

সব পক্ষের সহমত ছাড়া তাদের পক্ষে আর কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেওয়া সম্ভব নয়: কাতার

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০.৩৬ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার এক বিবৃতিতে কাতার জানিয়েছে তালিবান সহ সব পক্ষের সহমত ছাড়া তাদের পক্ষে আর কাবুল বিমানবন্দরের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। আমেরিকা সরে যাওয়ার পরে দোহা সাহায্যের হাত বাড়িয়েছে আফগানিস্তানের দিকে। বহু আফগান নাগরিক সহ বিদেশিদের সেই দেশ থেকে বের করে আনা এবং কাবুল বিমানবন্দর সচল রাখায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাতারের জানিয়েছেন, তালিবান সহ সব পক্ষ একসাথে মিলে সহমতের ভিত্তিতে চুক্তি না হলে তাদের পক্ষে বিমানবন্দরের দায়িত্বভার গ্রহণ করা সম্ভব হবে না। আমেরিকা সরে যাওয়ার পরে কাতার এয়ারলাইনসের বহু বিমান কাবুলে এসেছে সাহায্য এবং দোহার আধিকারিকদের নিয়ে এবং বিদেশী নাগরিকদের নিয়ে গেছে আফগানিস্তানের বাইরে।

দুই দশকের আমেরিকান যুদ্ধ শেষ হয় তাড়াহুড়ো করে প্রায় ১২,০০০ মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। এর পরেই আফগানিস্তানের সম্পূর্ণ ক্ষমতা দখল করে তালিবান। ৯/১১ দুই দশক পূর্ণ হওয়ার আগেই আগেই ৩০শে আগস্ট শেষ আমেরিকান সৈন্য আফগানিস্তান ছেড়ে পাড়ি দেয় আমেরিকার উদ্দেশ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com