শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

আগামি দিনগুলিতে প্রায় ১০ লক্ষ আফগান শিশুর মৃত্যু হতে পারে: ইউনিসেফ

  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ১০.৩১ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

আফগানিস্তানে শিশুরা ভাল নেই । তালিবান রাজত্বে তাদের সামনে ঘনিয়ে আসছে বড় বিপদ। অপুষ্টিতে-অনাহারে রোগে আগামি দিনগুলিতে প্রায় ১০ লক্ষ আফগান শিশুর মৃত্যু হতে পারে। বিষয়টি উল্লেখ করে সারা বিশ্বের নজর আকর্ষণ করল ইউনিসেফ।

আফগানিস্তানে খাদ্যসঙ্কট নিয়ে এর আগেও সতর্কবার্তা দিয়েছিল বিভিন্ন সংস্থা। এবার রাষ্ট্রসঙ্ঘের শিশু তহবিল ইউনিসেফের পক্ষ থেকে এই নতুন সতর্কবার্তা এল। সংস্থাটির নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, চলতি বছর ১০ লাখ আফগান শিশু চরম পুষ্টিহীনতায় ভুগতে পারে। তাদের খাবার ও উপযুক্ত সেবার ব্যবস্থা না করা গেলে শিশুরা মারাও যেতে পারে।

রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে গতকাল সোমবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এই সতর্কবার্তা উচ্চারিত হয়। হেনরিয়েটা ফোর বলেন, আফগানিস্তানের প্রায় এক কোটি শিশু মানবিক সহায়তা পেয়ে থাকে।

এই সহায়তার জেরেই জীবনযাপনের ব্যবস্থা হয় তাদের। আফগান শিশুদের সাহায্য করার কথা জানিয়ে আন্তর্জাতিক মহল ও বিশ্বের ধনী দেশগুলির প্রতি আহ্বান জানান তিনি।

আগে আফগান সরকারকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই সংক্রান্ত অর্থসাহায্য করেছে। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর দেশটিকে সাহায্য দেওয়া বন্ধ করে দেয় আন্তর্জাতিক মহল। মূলত মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে তালিবানের যে অবস্থান, তা বদলাতেই এই চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এর প্রভাব পড়ছে সাধারণ আফগানদের উপর, বিশেষ করে আফগান শিশুদের উপর।

এই পরিস্থিতিতে প্রয়োজনে তালিবান সরকারকে এড়িয়ে সেখানকার মানুষদের কাছে জরুরি সাহায্য পৌঁছে দিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানাল ইউনিসেফ। তবে এই পরিস্থিতিতে অতিরিক্ত ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ।

হেনরিয়েটা ফোর বলেন, চলতি বছরে প্রায় ছ’লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর অর্ধেকই নারী ও শিশু। যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশে কীভাবে কাজ করতে হয়, সেই অভিজ্ঞতা ইউনিসেফের রয়েছে। আর আফগানিস্তানে ৭০ বছর ধরে কাজও করছে সংস্থাটি। এ কারণে আমরা জানি, তারা জানে আফগান শিশুদের জন্য ঠিক কী প্রয়োজন

রাষ্ট্রসঙ্ঘের তরফে বৈঠকে আফগানিস্তানের সঙ্কট নিয়ে কথা বলেন। তিনিও জানান, আফগানিস্তানে তালিবানি রাজত্ব শুরু হওয়ার পরে এই সঙ্কট আরও বেড়েছে। এবং আসন্ন শীতের আগেই পরিস্থিতি খারাপ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com