সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রোহিঙ্গা ইস্যুতে জাপান মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে

  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২.৩৯ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ইস্যুতে জাপান মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। মিয়ানমারে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইচিরো মারাইয়ামা বলেছেন, জাপান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মিয়ানমারের রাখাইনে কোন গণহত্যা সংঘঠিত হয়নি। আর রাষ্ট্রীয়ভাবে বা অনুমোদনেও এমন কোন ঘটনা ঘটেনি। জাপানী রাষ্ট্রদূত আরও বলেন, তারা এমনটাই প্রত্যাশা করেন যে, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে-তে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কোন অস্থায়ী আদেশ বা ব্যবস্থা নেওয়া হবে না।

মিয়ানমারের সংবাদ মাধ্যম জানিয়েছে যে, শুক্রবার জাপানের রাষ্ট্রদূত ইয়াংঙ্গুনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। আর এমন সময় রাষ্ট্রদূত এই কথা বললেন, যখন বিচার আদালতে এখনও মামলাটি বিচারাধীন। আর জাপানই প্রথম দেশ যারা আইসিজে-র মামলায় মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে, জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনার জন্য যে বাজেট অনুমোদন করেছে তাতে এই প্রথমবারের মতো মিয়ানমার ও সিরিয়ার যুদ্ধাপরাধ তদন্তে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এটিকে ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com