সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরে পিইসি পরীক্ষা নেওয়া হবে : প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৩.১৮ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের দিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি আরও জানান, পরিস্থিতি ভালো থাকলে সিলেবাস সংক্ষিপ্ত করে ছয়টি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হবে। এটা সম্ভব না হলে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়া হতে পারে।

সচিবালয়ে নিজ দপ্তরে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাকির হোসেন।

এ সময় প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন পরিস্থিতি পর্যালোচনা করে শুরুর দিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের একদিন করে ক্লাস নেওয়া হবে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া  হবে।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এখন শ্রেণিকক্ষে আনা হচ্ছে না। পরবর্তী সময়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com