মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮.২৭ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১৪ দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ওই ছুটি কার্যকর হবে।

তিনি আরও বলেন, আগামী ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে সরকারি ছুটি ও দাপ্তরিক স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ আগামী ১৭ মে ও ২৪ মে তারিখে এই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস খোলা থাকবে।

তিনি আরও জানান, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার ঈদের দিন ও ঈদের পরের দিন বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com