সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলকাতায় এনআরসি, সিএএ নিয়ে আতঙ্কিত জনগণকে অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১.৪১ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

কলকাতায় উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে নৈহাটি উৎসবে এনআরসি, সিএএ নিয়ে আতঙ্কিত জনগণকে অভয়বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটার তালিকায় নাম তুলুন, কাউকে দেশ ছাড়তে হবে না।

রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে নৈহাটি উৎসবের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন- ভোটার তালিকায় নামটা তুলে রাখুন। আর কিস্যু করার দরকার নেই। রেশন কার্ড আছে, ভোটার তালিকা আছে, আর যা যা আছে। আমরা সবাই দেশের নাগরিক। নতুন করে বলার কিছু নেই। তিনি বলেন, আমি সেই লাইন দেব, যে লাইনে আমার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমি সেই লাইন দেব না, যে লাইনে আমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।

এদিন, নৈহাটি উৎসবের উদ্বোধনী ভাষনে আগাগোড়া এনআরসি, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। দৃপ্তকণ্ঠে তিনি বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন। ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ওরা বলছে বাংলায় ডিটেনশন ক্যাম্প করবে। বাংলায় ক্ষমতায় কারা আছে? আমরা আছি। আমি জীবন দিতে তৈরি, কিন্তু, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মরে গেলেও না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com