সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলকাতায় গেস্ট হাউসে আটকে রেখেছে তরুণীকে যৌন হেনস্থা

  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৫.৪৫ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

কলকাতায় আনন্দপুর-মাদুরদহের কাছে একটি গেস্ট হাউসে আটকে রেখেছে এবং যৌন হেনস্থা করেছে মেয়েকে  । রাত পৌনে ১০টা নাগাদ এক মহিলার উদ্বিগ্ন গলার ফোন পেয়েই লালবাজার কন্ট্রোল রুম খবর পাঠায় আনন্দপুর থানায়। আর তার পরেই ওই থানার পুলিশ একটি গেস্ট হাউস থেকে ওই তরুণীকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অনিরুদ্ধ পাঁজা। তিনি অভিযোগকারিণী তরুণীর সহপাঠী। ধৃতের বাড়ি হাওড়ার লিলুয়ায়।

 পুলিশ জানিয়েছে, বছর চব্বিশের ওই তরুণী অভিযোগে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি অনিরুদ্ধের সঙ্গে শিয়ালদহ স্টেশনে দেখা করেন। অনিরুদ্ধ আর তিনি একই সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে পড়াশোনা করেন। তরুণী জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি ও অনিরুদ্ধ শিয়ালদহ স্টেশন থেকে দেখা করার পরে ট্যাক্সি ধরে পৌঁছন আনন্দপুর থানা এলাকায় মাদুরদহের একটি গেস্ট হাউসে। সেখানে দু’জনে মিলে সইসাবুদ করে ঢোকেন।
 এর পরেই তিনি তাঁর মাকে ফোন করে জানান, অনিরুদ্ধ মাদুরদহের একটি গেস্ট হাউসে জোর করে আটকে রেখে যৌন হেনস্থা করেছেন। মেয়ের ফোন পেয়েই মা ফোন করেন লালবাজার কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থানায় খবর দিলে পুলিশ গেস্ট হাউস থেকে তরুণীকে উদ্ধার করে। অনিরুদ্ধকে গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে জামিনে মুক্তি দেন।

পুলিশ জানায়, তরুণীর দাবি অনিরুদ্ধ তাঁর ভাল বন্ধু। সেই কারণে তাঁরা ঠিক করেন দু’জনে একসঙ্গে বসে মদ্যপান করবেন। পানশালায় যেতে অসুবিধা হওয়ায় তিনি অনিরুদ্ধের সঙ্গে ওই গেস্ট হাউসে যান। কিন্তু সেখানে গিয়ে আচমকাই ওই যুবক তাঁর যৌন হেনস্থা করলে তিনি বাড়িতে ফোন করতে বাধ্য হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com