সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৭.১৫ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।


উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান, মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com