বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৭.১৩ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার ভোরে ও বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনায় ৩ জন নিহত জয়পুরহাট থেকে ঢাকাগামী ছাগলবোঝাই একটি ট্রাক জোড়পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়।

নিহতরা হলেন- ছাগলের বেপারী যশোর জেলার সদর থানার তেচুলিয়া গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে জাকারিয়া হোসেন (৩৫), জয়পুরহাট জেলার সোনাপাড়া থানার ট্রাক চালকের সহকারী হাসান মিয়া (৩০) ও খুলনার জাকিয়া সুলতানা বিলকিস বলে সাভার মডেল থানার এএসআই মো. শরীফুল ইসলাম জানান।এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী ও এক ছাগলের বেপারী নিহত এবং ট্রাকে থাকা দুই শতাধিক ছাগল পানিতে ডুবে মারা যায়। ট্রাকের চালক লাফ দিয়ে বের হতে পারায় তিনি প্রাণে বেঁচে যান। পরে ছাগলের আড়তে ফোন করে তিনি দুর্ঘটনার খবর দেন।

এএসআই শরীফুল বলেন, “ঘন কুয়াশা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে ট্রাকটি  নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পুকুরে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে ট্রাকের চালক পালাতক রয়েছেন বলে জানান এএসআই শরীফুল।

এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় বাসচাপায় জাকিয়া সুলতানা বিলকিস নামে এক পথচারী নারী নিহত হন বলে এএসআই শরীফুলজানান।

তিনি বলেন, ওই নারীর লাশ উদ্ধার ও তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com