সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পশ্চিমবঙ্গের ছাত্ররাই আন্দোলন জোরালো করে তুলতে পারে : মমতা বন্দ্যোপাধ্যায়

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০.৫০ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক সমাবেশে ছাত্র সমাজের কাছে এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, যতদিন কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল না করবে, ততদিন তাঁর দল তৃণমূল কংগ্রেস বিক্ষোভ চালিয়ে যাবে। সেই অনুযায়ী বিগত দিনগুলোতে প্রতি দিন কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মিছিল হয়েছে এবং প্রতিটি মিছিলে তিনি নিজে সকলের সঙ্গে পা মিলিয়ে হেঁটেছেন।

গতকাল বড়দিনের জন্য একদিন বিরতি দিয়ে  আবার উত্তর কলকাতার রাজাবাজার থেকে মধ্য কলকাতার মল্লিকবাজার পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। তার পরে বিশাল এক সমাবেশে ভাষণে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিবাদী ছাত্রদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। কিন্তু ছাত্ররাই এই আন্দোলন জোরালো করে তুলতে পারে। আমরা ছাত্রদের সঙ্গে আছি।

এদিকে, জমিয়ত উলেমা-এ-হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশে যাওয়ার ভিসা না পাওয়ায় একটি মহলের ধারণা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ সম্পর্কে তাঁর জঙ্গি মনোভাব বাংলাদেশ সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে বলে ঐ সিদ্ধান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com