সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ফুলবাড়ীতে সাত দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর জাতীয় গণফ্রন্টের স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১০.৫৫ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী বরবার একটি স্মারণলিপি প্রদান করেছে উপজেলা শাখা জাতীয় গণফ্রন্ট।
দুপুর ১২টায় উপজেলা শাখা জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক হিমেল মন্ডলের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপজেলা শাখার বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাত দফা দাবিতে সমূহ, ১। রক্তে লেখা ফুলবাড়ী ৬ দফা চুক্তি বাস্তাবায়ন। ফুলবাড়ী খনি আন্দোলনের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার। ২। স্বাস্থ্য বিভাগসহ সকল ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ। পর্যাপ্ত অক্সিজেন-চিকিৎসা সেবা-করোনা টিকার ব্যবস্থা। ৩। অপরিকল্পিতভাবে লকডাউন দেয়া চলবে না। দেশে কোথাও কোথাও প্রশাসন ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সাধারণ জনগণের সাথে দূর্ব্যবহার বন্ধ। ৪। গ্রাম-শহরের গরিব-নিম্নবিত্ত মানুষদের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু। ত্রাণ, সরকারি সহযোগিতা নিয়ে দুর্নীতি বন্ধ। ৫। ‘সজীব’ গ্রুপের কারখানায় ৫২ জন শ্রমিক হত্যাসহ সকল শ্রমিক হত্যাকান্ডের দ্রুত বিচার। নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে দেয়া। ৬। করোনায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা এবং ৭। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা প্রদান করে অতিদ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ খুলে দেয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com