সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আফগানিস্তানের বাল্খ প্রদেশে তালেবানের হামলা সরকারি সেনা ৭জন নিহত

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২.০৯ এএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

উগ্র তালেবান গোষ্ঠীর হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশে অন্তত ৭জন সরকারি সেনা নিহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,  (মঙ্গলবার) সকালের দিকে বাল্খ প্রদেশের দৌলতাবাদ এলাকার একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলা করলে এসব সেনা নিহত হয়।

ওই ঘাঁটিতে আফগান সেনাবাহিনী এবং ন্যাশনাল ডাইরেক্টোরেট অব সিকিউরিটি বা এনডিএস’র সদস্যরা অবস্থান করত। এনডিএস হচ্ছে আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবানের আজকের হামলায় সাত সেনা নিহত হওয়ার পাশাপাশি তিনজন আহত হয়েছে। এছাড়া, এনডিএস’র তিন সদস্য আহত হয়। তালেবান এরইমধ্যে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

দৌলতাবাদ গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় ১৫ জন হতাহত হয়েছে। এর একদিন আগে কুন্দুজ প্রদেশে তালেবানের অন্য এক হামলায় একজন মার্কিন সেনা নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com