শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২.০৪ এএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

মোবাইলের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোসাঃ সিমা আক্তার , মোঃ মিজানুর রহমান ওরফে মিঠু, মোঃ সোহাগ হোসেন ওরফে বাবু ও মোঃ হুমায়ুন কবির।

ডিবি সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর, ২০১৯ গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা তাদের মহিলা সদস্য দিয়ে বিভিন্ন শ্রেণির মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের প্রস্তাব দিত। উক্ত প্রেমের ফাঁদে পড়া ব্যক্তিকে একটি নিরাপদ স্থানে নিয়ে তার খোলামেলা ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করত।

গ্রেফতারকৃতদের মধ্যে মোসাঃ সিমা আক্তার আজ (২৪ ডিসেম্বর, ২০১৯) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com