সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ২৪ জনের প্রাণহানি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১১.৩০ এএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি সুমত্রার পাগারালাম শহরের ডেম্পো তেনাগ জেলার দিকে যাচ্ছিল। সোমবার মধ্যরাত নাগাদ দুর্ঘটনা কবলে পড়ে।

পাগারালাম পুলিশ মুখপাত্র ডলি গুমারা সংবাদ সংস্থা এফপিকে জানায়, বাসটি ১৫০ মিটার নিচে পড়ে যায়।

তিনি আরো বলেন, গিরিখাতে পড়ে যাওয়ার আগে বাসটি রাস্তার বেষ্টনীর মধ্যে বিধ্বস্ত হয়ে যায়। বাসের মধ্যে এখনো কিছু লোক আটকা আছে।

এছাড়া তিনি বলেন, অন্য কোন গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি, আল জাজিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com